দৈনন্দিন জীবনে আমরা শরীরের অতিরিক্ত ওজন কমাতে শরীরচর্চা থেকে শুরু করে খাবার খাওয়া কমিয়ে দেওয়া সবকিছুই চলে সমানতালে। অতিরিক্ত মেদ ঝরানোর এই প্রক্রিয়ার শুরুটাই হয়, সকালে ঘুম থেকে উঠে হালকা গরম লেবু পানি পান দিয়ে।
অনেকে মেদ কমাতে প্রতিদিন পান করেন এই পানীয়। তবে এই পানীয় আপনার ক্ষতি করছে নাতো? চলুন জেনে আসি :
প্রতিদিন লেবু পানি পানে পেঠের ভিতর প্রচুর গ্যাসের সৃষ্টি হয়। এছাড়া পেটেও অন্যান্য সমস্যাও তৈরি হতে পারে। লেবুতে থাকা এসিড বমিভাবও তৈরি করে। প্রতিদিন লেবু পানি পান করলে ক্ষতি হয় দাঁতের। লেবুতে থাকা অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে দাঁত কে করে তোলে দুর্বল।
প্রতিদিন লেবু পানি পানে প্রস্রাব বেড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। ফলে শরীরে পানি শূন্যতা সৃষ্টি হতে পারে। লেবুতে থাকা অ্যাসকরবিক এসিড মুলত মূত্রবর্ধক। এই এসিড ঘন ঘন প্রস্রাব উৎপাদন করে। এতে করে প্রস্রাব বেড়ে যাওয়ার মতো সমস্যাও তৈরি হতে পারে।
